জুলাই বিপ্লবে বীর চট্টলার শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন জননেতা আবদুল্লাহ আল ফারুক

মোস্তফা আন্জুম ফাহিম ।কক্সবাজার-চকরিয়া
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৬:০০ অপরাহ্ণ

চকরিয়া পেকুয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আবদুল্লাহ আল ফারুক শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন। গতকাল (৫ জানুয়ারি) দুপুরে তিনি পেকুয়া উপজেলার ঐতিহাসিক ওয়াসিম আকরামের কবরস্থানে পৌঁছে সেখানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
শহীদ ওয়াসিম আকরাম জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী এক সাহসী বীর সেনানী ছিলেন। তিনি শেখ হাসিনার পুলিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন। ওয়াসিম আকরামের আত্মত্যাগ চট্টগ্রাম অঞ্চলের জনগণের মধ্যে গভীর শ্রদ্ধা এবং স্মরণীয় হয়ে আছে।

এসময় আবদুল্লাহ আল ফারুক বলেন, “শহীদ ওয়াসিম আকরামের সাহসী অবদান আমাদের অহংকার। তিনি শুধু চট্টগ্রামের নয়, পুরো দেশের জন্য এক মহান নায়ক। তাঁর আত্মত্যাগ জাতির জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “যদি নির্বাচিত হই, তবে আমি শহীদদের সংগ্রামের মর্যাদা রক্ষা করার জন্য কাজ করব এবং দেশের জন্য কাজ করার এক নতুন দিগন্ত উন্মোচন করব।”

শহীদ ওয়াসিম আকরামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন এলাকার অনেক নেতা-কর্মী এবং জনগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন