অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন ওবায়দুল কাদের, সোমবার ছাড়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৯:৫৩ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুদিন হাসপাতালে ভর্তি থাকার পরে সোমবার ছাড়া পেয়েছেন। দলটির তিনজন নেতা পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, “ওবায়দুল কাদের বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ। শীতের কারণে অসুবিধা বেড়েছে। হাসপাতালের ভর্তি মূলত রুটিন চেকআপের জন্য, এখন তিনি বাসায় নিরাপদে আছেন। তবে কিছু গণমাধ্যমে ভেন্টিলেটারে থাকার খবর প্রকাশিত হচ্ছে, এটি সম্পূর্ণ গুজব।”
ভারতে অবস্থানরত দলীয় এক নেতা নাম প্রকাশ না করে জানিয়েছেন, গত সপ্তাহ থেকে কাদের শ্বাসকষ্ট অনুভব করছিলেন। বাড়িতেই অক্সিজেন দেওয়া হচ্ছিল, কিন্তু চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে দুদিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এ নেতা আরও জানিয়েছেন, দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর পৌঁছানো হয়েছে এবং তিনি তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। তবে, কোন হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছে, সে বিষয়ে আওয়ামী লীগের নেতারা বিস্তারিত জানাতে অনিচ্ছুক।
সূত্র: বিবিসি বাংলা

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন