সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি দিয়ে রাজনৈতিক, পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমি ও আমার পরিবারকে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে এই যে তোমারে দিয়েই প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুর চন্ডিগড় ইউনিয়নের টানা ৪বারের চেয়ারম্যান ইমাম হাসান আবুচান। সোমবার (০৫ জানুয়ারী) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ও আমার পরিবার আপাদমস্তক একটি জাতীয়তাবাদী স¤্রান্ত মুসলিম পরিবার। আমি চন্ডিগড় ইউনিয়নের টানা ৪বারের সফল চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপি‘র সভাপতি, জেলা বিএনপির সহ:সভাপতি ছিলাম। আমার ছেলেরা বাংলাদশে জাতীয়তাবাদী দল বিএনপি‘র বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিয়ে আসছে। আমি এবং আমার পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল, আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে নামে, বে-নামে বিভিন্ন আইডি ব্যবহার করে, নানা রকম অপ-প্রচার চালিয়ে যাচ্ছে, যাহা আদৌ সত্য নয়

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ৯:৫০ পূর্বাহ্ণ