হারিয়াখালী ফুটবল টুর্নামেন্টে ফুটবলার মান্নার ওপর হামলার অভিযোগ।

রামু প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ১০:১১ পূর্বাহ্ণ

হারিয়াখালী ফুটবল টুর্নামেন্টে ম্যাচ চলাকালীন রামুর সন্তান ও ফুটবলার মান্নার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মহিউদ্দিন নামের এক খেলোয়াড় ম্যাচ চলাকালীন হঠাৎ করে মান্নার ওপর হামলা চালায়। অভিযুক্ত মহিউদ্দিনের বাড়ি টেকনাফ এলাকায় বলে জানা গেছে।
এ ঘটনায় আরও অভিযোগ ওঠে যে, বিপক্ষ দলের কয়েকজন খেলোয়াড় একত্র হয়ে মান্নাকে মারধর করে। এমন অনাকাঙ্ক্ষিত মারামারির ঘটনায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও কষ্টের সৃষ্টি হয়েছে। স্থানীয় দর্শকদের একটি অংশ এই ঘটনার জন্য টেকনাফের কিছু দর্শক ও সমর্থকদের আচরণকে দায়ী করছেন।
উল্লেখ্য, এর আগেও কক্সবাজার স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় টেকনাফের কিছু দর্শকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বলে জানিয়েছেন আয়োজক ও স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা।
খেলার মাঠে এ ধরনের সহিংসতা বন্ধে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্রীড়ামোদী ও সচেতন মহল।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন