সুনামগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

ইফতিয়াজ সুমন,সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ৪:০৩ অপরাহ্ণ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৭০ পিস ইয়াবাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯
‎সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৮৭০ পিস ইয়াবা সহ সাজা প্রাপ্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
‎ র‍্যাব জানায় বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‍্যাবের একটি চৌকস আভিযানিক টিম ঘটনাস্থলে পৌছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
‎আটককৃত বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদী গ্রামের হারুন রশিদের ছেলে মাসুক মিয়া।
‎ আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরবর্তীতে তাকে তল্লাশি করে তার পরিহিত জ্যাকেটের ডান পকেট থেকে ০১টি কালো পলিথিন ব্যাগের ভিতর ০৫টি নীল রংয়ের বায়ুরোধক প্যাকেটের ভিতর রক্ষিত ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন উৎস হতে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ পূর্বক বিশ্বম্ভরপুর থানাসহ পার্শ্ববর্তী থানা এলাকায় বিক্রয় করে আসছে। ‎উল্লেখ যে, গ্রেফতারকৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার জিআর নং-৩৪/১৫, বিশেষ ট্রাইঃ ৭৮/১৫ এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।
‎গ্রেফতার নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম র‍্যাব-৯ জানান গ্রেফতার কৃতর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ২০১৮ খ্রি. সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক
গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন