লামায় সড়ক মেরামতের দাবিতে অবরোধ কর্মসূচীর ঘোষণা দিয়েছে ভুক্তভোগী স্থানীয়রা…

বান্দরবান প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ১১:৫৫ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় দীর্ঘদিন ধরে চলাচলে অযোগ্য ফাইতং-লামা সড়ক মেরামতের দাবিতে রাজপথে নেমেছে ভুক্তভোগী স্থানীয় জনতা।
৭ই জানুয়ারি অবস্থান কর্মসূচী পালন করে স্থানীয়রা ৮ই জানুয়ারি অবরোধ কর্মসূচী ঘোষণা দিয়েছেন।

স্থানীয় জানান, আগামীকাল সকাল ৯ ঘরটিকা থেকে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করবে ভুক্তভোগী স্থানীয় জনতা।

লামা উপজেলার ফাইতং সড়কের ফাইতং অংশে বিভিন্ন স্থানে অতিরিক্ত খানা খন্দক তৈরি হয়েছে। প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচলের ফলে সড়কটি ওই অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়। ফলে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করতে হচ্ছে। শুস্ক মৌসুমে ধুলি কণা, বর্ষায় কাদা পানি মাড়িয়ে চলতে হয়। এই বিষয়ে স্থানীয়রা জানান, বিগত দেড় মাস আগে সড়কের সংস্কার চেয়ে এলজিইডি লামার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিলো।

তখন স্থানীয় সরকার প্রকৌশলী লামা উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে বলা হয় দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ এনে রাস্তার মেরামতের কাজ করা হবে। কিন্তু কর্তৃপক্ষের রাস্তা মেরামতের কোনো ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে না। এমত অবস্থায় ফাইতং বাসীর সর্বস্তরের মানুষ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সড়ক মেরামতের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন
কারীরা অবরোধ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন।
এ ব্যাপারে লামা উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ জানান, মেরামতের জন্য প্রস্তাব করা হয়েছে, বরাদ্দ আসলে কাজ করা হবে বলে জানান তিনি।

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আকাশের পক্ষ থেকে দ্রুততর সময়ের মধ্যে সড়ক মেরামতের কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন