গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমুরিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ ও (৪,৫,৬) সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন বেগমের বিরুদ্ধে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একাধিক পরিবারের কাছ থেকে ।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে সংবাদ সংগ্রহকালে দেখা যায়, ৫ নং ডুমুরিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন বেগম তার নির্বাচন এলাকা থেকে ভিডব্লিউ ( ভিজিডি ) কার্ড, বয়স্ক, বিধবা, মাতৃকালীন, টিসিবি কার্ড ও সরকারি ঘর করে দেওয়ার কথা বলে অসহায় দরিদ্র পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ।

মাসুম হাসান । গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ১২:৩৪ অপরাহ্ণ