টেকনাফে র‌্যাবের অভিযানে ১ লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আবদুল কায়েছ।টেকনাফ প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ১:৫৭ অপরাহ্ণ

গত ০৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে র‌্যাব-১৫, কক্সবাজার-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের আনুমানিক ২০০ গজ পূর্ব পাশে, জনৈক কাদেরের জমির বর্গাচাষী মোহাম্মদ হাকিম এর পানের বরজে তল্লাশি চালানো হয়। উপস্থিত সাক্ষীদের সামনে মাটির নিচে লুকিয়ে রাখা স্থান হতে ধৃত আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে একটি সাদা পলিথিনের বস্তায় মোড়ানো—
১০ (দশ)টি প্যাকেট,
প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৫০০টি বায়ুরোধক জিপারযুক্ত পলি প্যাকেট,
প্রতিটি পলি প্যাকেটে ২০০টি করে ইয়াবা ট্যাবলেট,
যার সর্বমোট পরিমাণ ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও অভিযানে ০১টি Oppo ব্র্যান্ডের এন্ড্রয়েড মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
এ সময় মাদক কারবারি মোহাম্মদ হাকিম (২৩)-কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।
উদ্ধারকৃত আলামতসমূহ:
১। ইয়াবা ট্যাবলেট — ১,০০,০০০ (এক লক্ষ) পিস
২। Oppo এন্ড্রয়েড মোবাইল ফোন — ০১ (এক)টি
গ্রেফতারকৃত আসামীর পরিচয়:
নাম: মোহাম্মদ হাকিম (২৩)
পিতা: নুরুল ইসলাম
মাতা: আনোয়ারা বেগম
ঠিকানা: নোয়াখালী পাড়া, ৯নং ওয়ার্ড, বাহারছড়া ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন