ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানব কল্যাণ ফোরাম। প্রতি বছরের ন্যায় এ বছরও সংগঠনটির উদ্যোগে দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ মানব কল্যাণ ফোরামের সভাপতি সম্মানিত মাওলানা মাসউদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় একঝাঁক তরুণ উলামায়ে কেরাম বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুফতি জসিম উদ্দিন, মুফতি নাজমুল হাসান, মুফতি নেছার উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা শওকত মহসিন ও মুফতি আবু তালহা প্রমুখ।
শীতের কনকনে ঠাণ্ডায় যখন দরিদ্র ও অসহায় মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন বাংলাদেশ মানব কল্যাণ ফোরামের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের হৃদয় ছুঁয়ে গেছে। শীতবস্ত্র পেয়ে উপকৃতরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে আয়োজকরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আল্লাহ তা’আলা যেন সকলের এ প্রচেষ্টা কবুল করেন এবং মানবসেবার কাজ অব্যাহত রাখার তৌফিক দান করেন—এই কামনা করেন

মাহদী হাসান নগরকান্দা উপজেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ৬:১৯ অপরাহ্ণ