শেরপুর সদরে ৫৪তম ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ । ১১:১০ পূর্বাহ্ণ

শেরপুর জেলার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বগুণ উন্নয়ন এবং শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৫৪তম ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল। এ সময় তিনি বলেন, শিক্ষাজীবনে খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি আত্মবিশ্বাস ও দলগত কাজের দক্ষতা তৈরি করে, যা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুরস্কার বিতরণ পর্বে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজনে সার্বিক সহযোগিতা করে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন