আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থন ও মাঠে সক্রিয়ভাবে পাশে থাকার নির্দেশনা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ইতোমধ্যে দলীয়ভাবে সব আসনের জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
শুকবার (৯জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রহিম কাসেমী। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির প্রার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে জমিয়তে উলামায়ে ইসলাম।
তিনি আরও জানান, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম চারটি আসনে প্রার্থী দিয়েছে। বিএনপির পক্ষ থেকে ছেড়ে দেওয়া আসনগুলো হলো— সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪।
এ আসনগুলোতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা হলেন—
সিলেট-৫ আসনে দলের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক,
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব,
নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,
এবং নারায়ণগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী।
জোটের অংশ হিসেবে নরসিংদীর প্রতিটি আসনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান জমিয়তে নেতারা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ১২:২২ অপরাহ্ণ