শেরপুরে দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা প্রতি বছরের মতো এবারও শীতকালে অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার নবীনগর মহল্লার রৌহা বিল এলাকায় শাওয়াল পীরের মাজার সংলগ্ন স্থানে এই লোকজ মেলা বসে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে এ মেলা শেরপুরের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে আছে।
সাধারণত পৌষ সংক্রান্তি (৩০ পৌষ) ঘিরেই মেলার আয়োজন করা হয়। তবে বোরো ধান চাষের সময়সূচির কারণে কোনো কোনো বছর নির্ধারিত তারিখের আগে বা পরে মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় ভাপা, চিতইসহ নানা ধরনের পিঠা, মুড়ি, মোয়া, নিমকি, তিলের খাজা, মিষ্টি ও অন্যান্য মুখরোচক খাবারের দোকান বসে। পাশাপাশি মাটির খেলনা, প্লাস্টিক সামগ্রী, প্রসাধনী, চুড়ি-মালা ও বিভিন্ন গৃহস্থালী পণ্যের পসরা সাজান ব্যবসায়ীরা।
লোকজ খেলাধুলা এই মেলার অন্যতম আকর্ষণ। ঘোড়দৌড়, লাঠিখেলা (গাংগি খেলা), সাইকেল রেস, কুস্তি ও মিউজিক্যাল চেয়ারের মতো আয়োজন মেলাকে করে তোলে আরও প্রাণবন্ত। প্রতিদিনই হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর সমাগমে মেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌষ মেলা আয়োজক কমিটির সভাপতি ও শেরপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ পারভেজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী।
এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী-পুরুষ নেতাকর্মীসহ বিপুল সংখ্যক দর্শনার্থী মেলায় অংশ নেন। আয়োজকরা জানান, এই পৌষ মেলা শেরপুরের লোকজ সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা

জান্নাতুল বাকী । শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ১২:৪৫ অপরাহ্ণ