মনোহরদীতে হাফেজে কোরআনের সম্মানে আবাবিল যুব সংঘের ব্যতিক্রমী উদ্যোগ, ৭০ শিক্ষার্থীর মাঝে পাগরি প্রদান

মুহাম্মদ রহমাতুল্লাহ হাসান সোহান নরসিংদী জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ২:৫৬ অপরাহ্ণ

আবাবিল যুব সংঘের উদ্যোগে গাংকুলকান্দী নূর মোহাম্মদ ভুইয়া এতিমখানা ও মাদ্রাসায় ৭০ জন হাফেজে কোরআন শিক্ষার্থীর মাঝে পাগরি প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) এক অনাড়ম্বর ও ধর্মীয় পরিবেশে মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন সরকার বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাবিল যুব সংঘের পরিচালক ও সদস্যবৃন্দ— মাওলানা সাইফুল ইসলাম, আতিকুল ইসলাম, মাসুমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাফেজে কোরআন শিক্ষার্থীদের মাথায় পাগরি পরিয়ে সম্মান জানানো হয় এবং তাদের দীনি জীবন ও ভবিষ্যৎ কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। উপস্থিত অতিথিরা হাফেজে কোরআনদের মর্যাদা ও সমাজে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা মোঃ আল মমিন হোসাইন সজিব তার বক্তব্যে বলেন,

“হাফেজে কোরআনরা আমাদের জাতির গর্ব। পবিত্র কোরআন ধারণ ও সংরক্ষণে তাদের অবদান অপরিসীম। আবাবিল যুব সংঘ সবসময় দ্বীনি শিক্ষা ও মানবিক কার্যক্রমের পাশে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা ও কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানটি শেষ হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন