উখিয়ায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নবগঠিত কমিটির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবির হোসেন সান /এমটিভি বাংলা
প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ১০:৪৪ অপরাহ্ণ

উখিয়া উপজেলা ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নবগঠিত কমিটির উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ষণ প্রতিরোধ মঞ্চের বিভাগীয় প্রতিনিধি ও সহ-মুখ্য পাত্র জুবাইদা আক্তার সুহা। তিনি তাঁর বক্তব্যে বলেন, ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নৈতিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন হাকিম আলি কেজি স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষিকা শিলা ম্যাম। তিনি নারীর অধিকার, শিক্ষা ও সামাজিক সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিনিধি ও ১নং যুগ্ম আহ্বায়ক তানজিম রিফাত এবং জেলা প্রতিনিধি সিয়াম আনোয়ার।
সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা ধর্ষণ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক আরিয়ান হেলাল এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সদস্য সচিব ফারাজানা খানম। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন জালাল উদ্দিন সোহাগ।
সভায় বক্তারা বলেন, ধর্ষণ প্রতিরোধে কেবল আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। এমন আয়োজন একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে আলোচনা সভা আয়োজন ও বাস্তবায়নের জন্য ধর্ষণ প্রতিরোধ মঞ্চ পেকুয়া উপজেলা শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন করিমসহ উখিয়া উপজেলা ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানের সকল আয়োজক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন