টেকনাফ উপজেলার হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত এলাকায় ভোর ৫ টার দিকে মিয়ানমার থেকে আসা গুলির কারণে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গুলি শিশুদের বাড়ির উঠানে এসে পড়লে, এক শিশুর কানের নিচ দিয়ে গুলি বিদ্ধ হয়ে আহত হয়।
স্থানীয়রা গুলির ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন, তবে এখন পরিস্থিতি কিছুটা শান্ত এবং সড়ক যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কেউ নিহত না হলেও স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে এবং সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
স্থানীয় জনগণ ও মানবাধিকার সংগঠনগুলো মিয়ানমারের এই অব্যাহত সীমান্ত উত্তেজনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছে।
মিয়ানমার সীমান্তের এই ধরনের ঘটনা দেশীয় নিরাপত্তা পরিস্থিতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা নিরপত্তাহীনতা নিয়ে উদ্বিগ্ন এবং সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।
স্থানীয় প্রশাসন থেকে জানা গেছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্টাফ রিপোর্টার:মোস্তফা আন্জুম ফাহিম কক্সবাজার চকরিয়া
প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ৭:৫৮ অপরাহ্ণ