হাদির মৃত্যুদিনে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘ওসমান হাদি’

রায়হান আহমেদ সোহান, বাঞ্ছারামপুর প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ১০:০২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঁশগাড়ি গ্রামের সুপরিচিত মুখ মুফতি মোবারউল্লাহ সিরাজী সম্প্রতি আলোচনায় এসেছেন এক ব্যতিক্রমী সিদ্ধান্তের কারণে। আলোচিত রাজনৈতিক কর্মী ওসমান হাদির মৃত্যুর দিন, অর্থাৎ গত ২০ ডিসেম্বর তার ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। প্রয়াত ওসমান হাদির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকে সদ্যজাত সন্তানের নাম তিনি রাখেন ওসমান হাদি।
এতে করে বাঞ্ছারামপুরেই যেন জন্ম নিলো নতুন এক ‘ওসমান হাদি’। ছেলের এমন নামকরণে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় মহলে প্রশংসায় ভাসছেন মুফতি মোবারউল্লাহ সিরাজী।
অনেকে ২০ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যুদিনে নতুন এই হাদির জন্মকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন। বিষয়টিকে অনেকে সুদৃষ্টিতেই দেখছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে মুফতি মোবারউল্লাহ সিরাজী জানান, ওসমান হাদির প্রতি ভালোবাসা এবং তার রাজনৈতিক লড়াইয়ের প্রতি তীব্র সমর্থন থেকেই তিনি সন্তানের নাম ওসমান হাদি রেখেছেন।
ছেলেকে ভবিষ্যতে কী হিসেবে দেখতে চান—এমন প্রশ্নে সিরাজী বলেন,
“আল্লাহ যদি হায়াত দেন, আমি চাই আমার ছেলে বড় হয়ে একজন সত্যিকারের দেশপ্রেমিক মানুষ হোক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করুক, কোনো তাবেদারি না করে নিজ পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াক। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকুক। এমন একজন মানুষ হতে পারলেই ‘হাদি’ নামের স্বার্থকতা আসবে।”
বর্তমানে নতুন এই ওসমান হাদির বয়স ২১ দিন। সে সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানান তার পরিবার। ছেলের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন বাবা মোবারউল্লাহ সিরাজী। তিনি এখন দুই পুত্র সন্তানের জনক।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন