গোপালগঞ্জ – ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ।

মাসুম হাসান । গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৪:০৪ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানির একাংশ) স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ সোমবার দুপুরে শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রার্থীর ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

শিমুল তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করেন এবং শুনানি শেষে আশরাফুল আলম শিমুলের প্রার্থীতা বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন