শেরপুরে ইমাম ও শিক্ষকদের নিয়ে গণভোটের গুরুত্ব বিষয়ে আলোচনা সভা

জান্নাতুল বাকী । শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৭:৪৮ অপরাহ্ণ

শেরপুর ইসলামিক ফাউন্ডেশন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইমাম ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের নিয়ে “গণভোটের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মিজ মাহবুবা হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার ফয়জুর রহমান।
এছাড়া আলোচনা করেন শেরপুর জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোবারক হোসেন। কোরআন তিলাওয়াত করেন মডেল কেয়ারটেকার মাওলানা জহুরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন মাস্টার ট্রেইনার মুফতী খলিলুর রহমান।
আলোচনা সভায় গণভোটে অংশগ্রহণের গুরুত্ব, নাগরিক দায়িত্ব এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ফিল্ড সুপারভাইজার আলহাজ মনিরুজ্জামান, আমিরুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব ও মৌলিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণভোটে সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে ইমাম ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সঠিক বার্তা পৌঁছে দিতে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন