বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার কৃতিসন্তান, রাজনীতিবিদ এস এ কে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ বাতিল করেছে। মঙ্গলবার(১৩ জানুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এস এ কে একরামুজ্জামানকে পূর্বে প্রাথমিক সদস্যসহ সকল স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে এস এ কে একরামুজ্জামান পুনরায় বিএনপির সদস্যপদসহ আগের অবস্থানে ফিরলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ । ৭:২৬ অপরাহ্ণ