আজ ১৩ জানুয়ারি, ২০২৬ইং রাত ১০:০০ ঘটিকার সময় ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, দৌলতখান থানা আকস্মিক
পরিদর্শন করেন।’
পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের মেসের রান্নার পরিবেশ, খাবারের মান এবং ফোর্সের ছুটিসহ সার্বিক কল্যাণমূলক বিষয়ে খোঁজখবর নেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও সুদৃঢ় দায়িত্ববোধ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।’
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে তিনি দৌলতখান লঞ্চঘাট ও তৎসংলগ্ন এলাকা পরিদর্শন করেন।’
এসময় মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দৌলতখান থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত)-সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ১২:৫৬ পূর্বাহ্ণ