বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ২:০৮ পূর্বাহ্ণ

গত ১৩ জানুয়ারি গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলটি দাউদকান্দির শহীদনগর এম. এ. জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন