মাসুম হাসান । গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ১২:০০ অপরাহ্ণ

কাশিয়ানীতে ইজিবাইকে করে বোনের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যার দিকে উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই গৃহবধূর বাড়ি মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি এক সন্তানের জননী বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন।
মামলা সুত্রে জানাযায়, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ ইজিবাইকে করে তারাইল গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে হাতে মাদক ও অস্ত্র দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। এসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে।

মামলার আসামিরা হলেন- উপজেলার খায়েরহাট গ্রামে খবির তালুকদারের ছেলে ওহিদুজ্জামান তালুকদার (৪৫), ঘোনাপাড়া গ্রামের মৃত শাজাহান মোল্লার ছেলে সান্টু মোল্লা (৪০), দুলু ফকিরের ছেলে অসিম ফকির (৩৫), মুন্নুর ছেলে ইমন (২৮) ও জঙ্গলমুকুন্দপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে কালু (২৬)।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন