বাউফলে রাইস মিলে অগ্নিসংযোগের অভিযোগ

মাসুম বিল্লাহ পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ৬:২০ অপরাহ্ণ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী বগি বাজারে এক রাইস মিলে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে । মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মিলটিতে এই অগ্নিসংযোগ করে।

মিল মালিক খলিল মাতব্বর জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কেরোসিনে ভেজানো কাপড় পেঁচিয়ে মিলের জানালার ভেতরে আগুন দিয়ে পালায়। সকালে মিলে এসে তিনি পোড়া কাপড়, পোড়া তাড় ও মটারের উপর কেরোসিন পড়ে থাকতে দেখেন।

খলিল মাতব্বর বলেন, “এ ব্যাপারে আমি স্থানীয় লোকজনকে জানিয়েছি এবং থানায় অভিযোগ করব। প্রশাসন যেন তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনে।”

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন