চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চকরিয়া পৌরসভা ০৭নং ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এসআই ইমরুল হক, এসআই মহিউদ্দিন ভূঞা, এসআই শফিকুল ইসলাম রাজা, এএসআই দেবু মজুদার এবং এএসআই আলা উদ্দিন উপস্থিত ছিলেন।
১৩ জানুয়ারি রাত ১০:৪৫ মিনিটে বাপ্পীর বসতঘরের তালা খুলে কাপড়ের মধ্যে গোপনে রাখা অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে একটি বিদেশী পিস্তল ও একটি পিস্তলের গুলি সহ বাপ্পীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে The Arms Act, 1878; 19A/19(f) ধারায় মামলা রুজু করেছে।
পুলিশ বিষয়টি সম্পর্কে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অস্ত্রের উৎস সম্পর্কিত তথ্য সংগ্রহ করছে, পাশাপাশি মূল হোতাদের সনাক্ত করার জন্য কাজ করছে।

স্টাফ রিপোর্টার: মোস্তফা আন্জুম ফাহিম চকরিয়া- কক্সবাজার
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ৬:৩৪ অপরাহ্ণ