আজ ১৪ জানুয়ারি ২০২৬ইং তারিখ বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন
এর ৬ মাইল গজালিয়া এলাকায় আব্দুল্লাহ আল আরাফাত-এর SBM ব্রিকস্ ও করিমুল মোস্তফা স্বপন-এর TMB ব্রিকস্ নামক অবৈধ ২টি ইটভাটায় লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।’
উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন, লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ এবং প্রসিকিউশন প্রদান করেন
মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।’
এসময় মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫ (১) ও ১৫ (১) অনুযায়ী SBM ব্রিকসকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও TMB ব্রিকসকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকাসহ মোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এই অভিযান পরিচালনাকালে, সার্বিক সহযোগিতা
প্রদান করেন, লামা উপজেলা প্রশাসন, লামা পুলিশ তদন্ত কেন্দ্রের একদল চৌকস পুলিশ ও উপজেলা আনসার সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।

এস এম আকাশ : বান্দরবান প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ৯:২৫ অপরাহ্ণ