আজ ১৪ জানুয়ারি ২০২৬ইং তারিখ বান্দরবান পার্বত্য জেলার লামা পৌরসভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনের আহবানে, রাস্তার উন্নয়নের কাজ পরিদর্শনে আসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবউল করিম। লামা পৌরসভার ৫নং ওয়ার্ডে উন্নয়নের কাজ পরিদর্শন কালে, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবউল করিম, সংশ্লিষ্ট রাস্তার উন্নয়নের কাজের সঙ্গে জড়িত সকলকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ও পৌরসভার সহকারী প্রকৌশলী রুই প্রু অং মারমা, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব গণমাধ্যম ও মানবাধিকার কর্মী এস এম আকাশ। পরিদর্শন শেষে, লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের কলিঙ্গাবিল মার্কাস মসজিদের সামনে গণভোটের প্রচারণায় লিফলেট বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এসময় সকলের উদ্দেশ্যে করে জেনে শুনে বুঝে বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলে হ্যাঁ পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।’

এস এম আকাশ : বান্দরবান প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ৯:৪৪ অপরাহ্ণ