আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি জনাব রাশেদ প্রধান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান।
পোস্টে তিনি বলেন—
১. আজ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার রাত ৮টায় ঐক্যের আসন সমঝোতা ও অন্যান্য বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
২. পরিস্থিতি যাই হোক না কেন, আমরা সবাই রাজপথের সাথী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ ও সমর্থকদের বিনয়ের সঙ্গে অনুরোধ করছি—আপনারা দয়া করে একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও অশালীন শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন।
৩. ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না। তবে গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,
“আমাকে যারা ভালোবাসেন, তারা দয়া করে মন খারাপ করবেন না। ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে আমাদের সমঝোতা ও ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমাকে যারা ঘৃণা করেন, আপনারা আপনাদের চিরাচরিত ‘সুমধুর’ ভাষায় গালিগালাজ শুরু করতে পারেন।”
শেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন,
“মহান রাব্বুল আলামিন আল্লাহ আমাদের এই ঐক্যের প্রচেষ্টা দেশের স্বার্থে কবুল করুন। আমিন।”

কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি: জিয়াউর হক (শরিফ)
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ । ৭:২২ অপরাহ্ণ