লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার চরশাহী বটতলায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর রাত পর্যন্ত সদর হাসপাতাল এলাকায় দুই পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-৩ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. রেজাউল করিমের স্ত্রী ফাতেমা আক্তার হ্যাপী চরশাহী বটতলা এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি ভোটারদের কাছে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের অনুরোধ করলে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সমর্থকেরা বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি শান্ত করতে স্থানীয় নেতারা মীমাংসার চেষ্টা করলেও ততক

লক্ষ্মীপুর প্রতিনিধি | মোহাম্মদ জাকির শাহ
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ৯:৫০ পূর্বাহ্ণ