ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর সঙ্গে জমিয়ত ও যুব জমিয়তের মতবিনিময় সভা

মাহদী হাসান নগরকান্দা উপজেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ১০:১৯ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে বিএনপি মনোনীত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাবা শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর সঙ্গে নগরকান্দা ও সালথা উপজেলা জমিয়ত এবং যুব জমিয়তের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরকান্দা উপজেলার স্থানীয় বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা জমিয়তের সভাপতি মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি–জমিয়ত জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাবা শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মো. সাইফুর রহমান মুকুল।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত নগরকান্দা উপজেলার সভাপতি মুফতি মাজহারুল ইসলাম মাহমুদী এবং সালথা উপজেলা যুব জমিয়তের সভাপতি মুফতি এনায়েত তালুকদার। সভায় নগরকান্দা ও সালথা উপজেলার জমিয়ত ও যুব জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দলীয় সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন