“পুলিশ সুপারের নির্দেশে, লামা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন আসামী গ্রেফতার”

এস এম আকাশ : বান্দরবান প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ১২:৫২ অপরাহ্ণ

বান্দরবন পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আব্দুর রহমানের নির্দেশে, লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম সর্দার, এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল এর
তত্ত্ববধানে, এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে ১৫ জানুয়ারি ২০২৬ইং তারিখ লামা পৌরসভার লামা বাজার এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২নং লামা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম (৪৩), পিতা- মৃত: আব্দুল হামিদ, সাং- মেউলার চর, ৫নং ওয়ার্ড, ২নং লামা সদর ইউনিয়ন, লামা, বান্দরবান’কে লামা থানার এফআইআর নং-১, তারিখ- ১২ নভেম্বর, ২০২৫ এর মামলায় গ্রেফতার করা হয় এবং ৪নং আজিজনগর ইউনিয়ন এলাকা হতে জিআর-০৯/১০, লামা থানার মামলা নং-০৯, তাং-২১/০১/২০১০ইং এর ওয়ারেন্টভূক্ত আসামী মোহাম্মদ হোসাইন, পিতা-আঃ শেখ আহাম্মদ, সাং-আজিজনগর, চেয়ারম্যান পাড়া, লামা, বান্দরবান’কে গ্রেফতার করা হয়। এছাড়াও ১৬ জানুয়ারি ২০২৬ইং তারিখ ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৪৬/২৩, লামা থানার মামলা নং-০১, তাং-০২/০৫/২০২৩ইং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ এহেছান(৩৯), পিতা- আবুল কাশেম প্রকাশ কাছিম আলী, মোঃ মিজান(৩৩), পিতা- হামিদ হোসেন, মোঃ ওসমান (৩৬), পিতা- জাফর আলম, সর্বসাং- আব্দুল্লাহ ঝিরি, ০২নং ওয়ার্ড, ০৩নং ফাঁসিয়াখালী ইউপি, থানা- লামা, বান্দরবান পার্বত্য জেলাগণ সহ লামা থানার লামারমুখ গ্রামের লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাদের উপর হতে জিআর-৭৯/২৫, লামা থানার মামলা নং-০২, তাং-০৪/০৮/২০২৫ইং মামলার আসামী মোঃ জসিম উদ্দিন(২৪), পিতা- মোজাম্মেল হোসেন, মাতা- মৃত খতিজা বেগম, সাং- টিএন্ডটি পাড়া, ০৩নং ওয়ার্ড, লামা পৌরসভা, থানা- লামা, বান্দরবান পার্বত্য জেলা’দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সর্বমোট ৬জন আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন