১১ দলীয় জোটে না থাকায় লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এককভাবে নির্বাচন করবেন

লক্ষ্মীপুর প্রতিনিধি | মোহাম্মদ জাকির শাহ
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ৪:৫৬ অপরাহ্ণ

কমলনগর লক্ষীপুর লক্ষ্মীপুর-৪(রামগতি–কমলনগর)
আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে না থাকায় তিনি জোটের ব্যানারে নয়, দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটের মাঠে নামছেন।
দলীয় একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপাতত ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যায়নি। ফলে লক্ষ্মীপুর-৪ আসনে দলটি নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী দিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতারা জানান, আল্লামা খালেদ সাইফুল্লাহ দীর্ঘদিন ধরে রামগতি ও কমলনগর এলাকায় দ্বীনি, সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। জোটের বাইরে থাকলেও সাধারণ ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে তিনি নির্বাচনী লড়াইয়ে এগিয়ে থাকবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে এলাকায় এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জোটভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে ইসলামী আন্দোলনের একক অংশগ্রহণ লক্ষ্মীপুর-৪ আসনের নির্বাচনী সমীকরণে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন