বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লেচু বাগান এলাকা হতে বিপুল পরিমাণ চোরাই সেগুনকাঠ ভর্তি ট্টাক গাড়ি জব্দ করা হয়েছে।’
আজ শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬ইং তারিখ ভোর রাতে লামা বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) সরাসরি নির্দেশে, ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তার তত্ত্বাবধানে, সরই বন ক্যাম্পের বিট কর্মকর্তা নেতৃত্বে, পুলিশ ও বন বিভাগের সমন্বয় এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে বিপুল পরিমাণ সেগুনকাঠ ভর্তি ট্টাক গাড়ি জব্দ করতে সক্ষম হয়।’
এই বিষয়ে, ডলুছড়ি রেঞ্জের, সরই বন ক্যাম্পের বিট কর্মকতা মোঃ আবদুল করিম বলেন, সেগুন গোল কাঠ সহ একটি জিপ গাড়ি (লট নং ১৯) পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। পরে সরই বন ক্যাম্প অফিস হেফাজতে রাখা হয়েছে। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।:
বন বিভাগের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত আছে। আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকতে বলে জানান তিনি।’

এস এম আকাশ : বান্দরবান প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ৫:১৯ অপরাহ্ণ