ইসলামী আন্দোলন থেকে ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ১:৫৯ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নং ওয়ার্ড (দাসেরকান্দি) থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজী নাসির উদ্দিনসহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

নতুন করে জামায়াতে যোগদানকারীদের মধ্যে আরও রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী আক্তার হোসেন, কাজী খালেদ হোসেনসহ স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী।

এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা আমির মাওলানা মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় জামায়াতে ইসলামীর আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও সংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

নেতারা নতুন সদস্যদের দায়িত্ব ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন