গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাচারী ভিটা নামক স্থানে মটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন সমাদ্দার (২১) নিহত হয়েছে।
জানাযায়, গতকাল স্বাধীন সমাদ্দারের চাচা মারা যায়। একারনে বাড়িতে মেহমানদের জন্য চিড়া মুড়ি কিনতে বিকালে মটরসাইকেল নিয়ে চাচাতো ভাই অন্তু সমাদ্দার কে সাথে নিয়ে স্থানীয় বাজারে যাওয়ার পথে কাচারী ভিটা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই স্বাধীন সমাদ্দার নিহত হয়। এ সময় তার চাচাতো ভাই অন্তুু সমাদ্দার গুরুতর আহত হয় তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত স্বাধীন সমাদ্দার কোটালিপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের নয়াকান্দি গ্রামের নিখিল সমাদ্দারের ছেলে।

মাসুম হাসান । গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৫:১৯ অপরাহ্ণ