চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা গতকাল (১৫ জানুয়ারি) চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বাড়িতে এক জরুরি বৈঠক করেছেন। এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহম্মদের পক্ষে আওয়ামী লীগের নেতারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম চেয়ারম্যান, সাবেক যুগ্ম সম্পাদক ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান।
এ সভা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এই গোপন বৈঠকের ফলশ্রুতিতে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়ায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্টাফ রিপোর্টার:মোস্তফা আন্জুম ফাহিম কক্সবাজার চকরিয়া
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৬:১৮ অপরাহ্ণ