বেকার ভাতা নয়, প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হবে। একইসঙ্গে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও জনসেবা সহজ করতে চকরিয়া-পেকুয়াকে জেলায় উন্নীত করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী নেতা আব্দুল্লাহ আল ফারুক।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন শাখার উদ্যোগে চৌধুরী কনভেনশন হলে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলার উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাষ্টার মোহাম্মদ মুছা, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন ও শ্রমিককল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি শরিফুল আমিন।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমিনুজ্জামান ছিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি আসহাব উদ্দিন আসাদের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে পাঁচ শতাধিক যুবক

মোস্তফা আন্জুম ফাহিম।চকরিয়া-কক্সবাজার
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৬:২৫ অপরাহ্ণ