জাতীয় নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরে অবহিতিকরণসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এবিএম আশরাফ উদ্দিন নিজান

লক্ষ্মীপুর প্রতিনিধি | মোহাম্মদ জাকির শাহ
প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ । ৮:৫৭ অপরাহ্ণ

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করেন, যা উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক মহলে প্রশংসিত হয়।
এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, “রাজনীতি মানেই মতের পার্থক্য থাকবে। আলোচনা, বিতর্ক ও মতবিনিময় হবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সেই মতপার্থক্য যেন কখনো সহিংসতা বা বিশৃঙ্খলায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “নেতাকর্মীদের আচরণই একটি নির্বাচনের পরিবেশ নির্ধারণ করে। তাই সকল নেতাকর্মীর প্রতি আমার অনুরোধ—ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আমরা সবাই একসাথে চাই একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন।”
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যেন কোনো ধরনের মিথ্যা তথ্য, গুজব বা অপপ্রচার না ছড়ানো হয়। এতে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়।
সকলের একটাই চাওয়া সুষ্ঠু নির্বাচন সকলের সম্মিলিত প্রচেষ্টা, অবদান ও সহযোগিতার মাধ্যমেই একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আমরা সেই লক্ষ্যেই মাঠে কাজ করছি।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, লক্ষ্মীপুরে একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিশ্বাস নিয়েই তাঁরা এগিয়ে যাচ্ছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন