ছবি: সংগৃহীত
হত্যার হুমকির অভিযোগ আমীর হামজার, সামাজিক মাধ্যমে পোস্ট
নিজেকে হত্যার হুমকির মুখে থাকার দাবি করেছেন আমীর হামজা। বুধবার (গতকাল) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
ফেসবুক পোস্টে আমীর হামজা লেখেন, তিনি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত আছেন বলে বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি তার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় যে “ইনসাফ কায়েমের লড়াই” শুরু হয়েছে, তা চালিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তার তিন শিশু কন্যাসন্তানের খোঁজখবর রাখার জন্য সবার প্রতি অনুরোধ রইল।
এ বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা ও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ৪:৫৮ অপরাহ্ণ