গোপালগঞ্জ – ৩ সংসদীয় আসনে প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এ্যাডভোকেট : গোবিন্দ চন্দ্র প্রামানিক ।

মাসুম হাসান । গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ৫:০২ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

শুক্রবার আপিলে শুনানি শেষে এ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

গোপালগঞ্জের এই আসন থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আট বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্রের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান। এরপর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

গোবিন্দ চন্দ্র বলেন, “অনেক বাধা বিপত্তি পেরিয়ে নির্বাচন কমিশনে অপিল করি। কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

এ আসনে অন্য যেসব প্রার্থী আছেন, তাদের প্রতিদ্বন্দ্বী না হয়ে সবাই মিলেমিশে ভোটারের কাছে যাব। ভোটাররা ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমি মানুষের কল্যাণে কাজ করে যাব

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন