মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

কামরুল ইসলাম। টেকনাফ প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ৭:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকায় কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে একটি গোপন আস্তানা থেকে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১৮ জানুয়ারি ২০২৬ ইং ভোরে ধলঘাটা এলাকার একটি নির্জন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন অপরাধীরা পালিয়ে গেলেও পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো স্থানীয় অপরাধচক্রের ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে স্থানীয়রা যৌথ বাহিনীর এ অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন