হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক।

কামরুল ইসলাম। টেকনাফ প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ৭:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা যোগে ইয়াবা পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ইয়াবা বহনকারী সিএনজি চালক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বিজিবি জানায়, উখিয়া ও টেকনাফ সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়।
আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ৬৪ বিজিবি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন