ছবি: সংগৃহীত
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর প্রার্থিতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বিষয়টি নিয়ে আপিল করলে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাখ্যা পর্যালোচনা শেষে ফাহিম চৌধুরীর প্রার্থিতাকে বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, শুনানিতে প্রার্থী পক্ষ থেকে নাগরিকত্ব সংক্রান্ত নথি উপস্থাপন করা হলে কমিশন তা সন্তোষজনক বলে মনে করে। ফলে আগের সিদ্ধান্ত বাতিল করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
প্রকৌশলী ফাহিম চৌধুরী প্রয়াত সাবেক সংসদ সদস্য জাহেদ আলী চৌধুরীর পুত্র। তিনি পেশায় প্রকৌশলী এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। মনোনয়ন পুনর্বহালের খবরে শেরপুর-২ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙ্গাভাব দেখা গেছে।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, প্রার্থিতা ফিরে পাওয়ার মধ্য দিয়ে শেরপুর-২ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আইন ও বিধি অনুসরণ করেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কমিশন বদ্ধপরিকর।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই ও আপিল প্রক্রিয়ায় সারা দেশে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল ও পুনর্বহালের ঘটনা ঘটছে। শেরপুর-২ আ

জান্নাতুল বাকী । শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ৭:৩১ অপরাহ্ণ