ঈদগাঁওয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এরশাদ পুলিশের হাতে গ্রেপ্তার।

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার|
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ১০:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর দিকনির্দেশনায় এএসআই সুমন বড়ুয়া ও কনস্টেবল মিথুনসহ পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. এরশাদকে গ্রেপ্তার করা হয়। সে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের কালিরছড়া এলাকার নুরুল হকের ছেলে।

আসামি মো. এরশাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন