ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ মনসুর আলী (৫০), তিনি মৃত নসউল্লাহর ছেলে এবং জমিরন বেগমের সন্তান। তার বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খামার আন্ধারীঝাড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৮ জানুয়ারি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনসুর আলী আন্ধারীঝাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
ভূরুঙ্গামারী থানা সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও ফ্যাসিস্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ মাইদুল ইসলাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ১০:৪২ অপরাহ্ণ