কাপাসিয়ায় জমির কাগজপত্র ও ২০ টি রায় থাকার পরেও দখল দিচ্ছে না, আওয়ামী লীগ নেতা,আশকারায় বিএনপি

গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ । ৭:২৯ অপরাহ্ণ

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের বরুণ গ্রামে ১০ জানুয়ারি সকালে এ ঘটনাটি ঘটে।কাপাসিয়ায় বিএনপির আশকারায় আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠছে
পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় সৎ বোনের জামাই মজিবুর রহমান।
শোনা যায় সম্পত্তি দখলের শর্তে মজিবুর রহমানের কাছে সন্তানেরা তার মাকে বিবাহ দিয়েছিল।
২০১২ সাল থেকে মজিবুরের বিরুদ্ধে এ পর্যন্ত ২৩ অভিযোগ দায়ের করেছে তারা কিন্তু কোন অভিযোগেরই কোন পাত্তা দিচ্ছেন না।

আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কোনরকম কাগজপত্র না থাকার পরেও জমি দখলে রেখেছেন।
এই জমিকে কেন্দ্র করে কাপাসিয়া থানা ও এলাকার গণ্যমান্যদের কে নিয়ে ২০টি দরবার হয়েছে কোন দরবারেরই রায় সে মানতে রাজি নয়।

কোর্টের রায় মাহমুদুলদের পক্ষে থাকার পরেও।
জমির দলিল ও খারিজ তাদের নামে কোর্ট থেকে জারি রয়েছে ১৪৪ ধারা এসবের কোন তোয়াক্কাই করছেন না।
মজিবুর রহমান কাপাসিয়া সদর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সে ইতিপূর্বে ডেভিল হান্ড হিসেবে গ্রেফতার হয়ে কারা ভোগ করে জামিনে বের হয়ে তার সমর্থিত সায়েম, মেহেদী, আহসান, আফসানাসহ গুন্ডাবাহিনী নিয়ে সে মাহমুদুর রহমান,সিফাতুল্লাহদের  উপর ঝাপিয়ে পড়ে এবং তাদেরকে শাবল, রড, দা এবং ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

কাপাসিয়ার বরুন গ্রাম আওয়ামীলীগের ৭ নং ওয়ার্ড সভাপতি মজিবুরের নেতৃত্বে অতর্কিত হামলার শিকার রাওনাট গ্রামের সিফাতুল্লাহ তার অবস্থা সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
আহত মাহমুদুল হাসান বলেন আমি টঙ্গীতে অবস্থান করার ফলে তার সাথে আমার যোগাযোগ কম হয় আমি যোগাযোগ করলে সে বলে কোর্টের লোক আসুক বা যেটাই হউক আমি দখল ছাড়বো না, সে আমাকে মেরে ফেলার জন্য ইতিপূর্বে অনেকভাবে হুমকি দিয়েছে আজকে মারার জন্য আমাকে আঘাত করেছে।

আহত সিফাত উল্লাহ বলেন, এই জমিটা নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলতেছে তারা জোরপূর্বক দখল করে রেখেছে কোট এবং সালিশের রায় তাদের কাছে থাকার পরেও তারা এখানে জবরদখল করে নিজেদের কাছে রাখছে তারা ক্ষমতার অপব্যবহার করছে আমি এখানে কথা বলতে গেলে তারা আমাকে টার্গেট করে এবং আমি শিবির করি বলে আমাকে আঘাত করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই খোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ কে বিএনপি যেভাবে পশ্রয় দিচ্ছে এই সুযোগে আওয়ামী লীগ পূর্ণশক্তি নিয়ে মাঠে বিচরণের চেষ্টা করছে।

আহতরা হলেন, মাহমুদুল হক  (৪৫) পিতা সিরাজুর রহমান, সিফাত উল্লাহ (২৬) পিতা আমিনুল ইসলাম,দুজনের অবস্থা গুরুতর তারা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

হাসনা আরা বেগম,স্বামী মৃত আবুল কালাম,আসমা বেগম স্বামী দেলয়ার রহমান,নাদিরা, আঞ্জুমারাসহ বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের কাছে অভিযোগ আসছে আমরা এ বিষয়টি খতিয়ে দেখব আওয়ামী ডেভিল হলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন