কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৪৪৮টি ও স্থানীয়দের ১৬টি ঘর পুড়ে গেছে।

রিপোর্টার:শামসু উদ্দিন।
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ৩:১৮ অপরাহ্ণ

সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাত ৩টা ২০ মিনিটের দিকে উখিয়া উপজেলার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, একটি লার্নিং সেন্টার (শিখনকেন্দ্র) থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। একই রাতে কক্সবাজার শহরের আরো দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য রাইজিংবিডি ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট কাজ করে। এর মধ্যে আটটি ইউনিট সরাসরি অগ্নিনির্বাপণে অংশ নেয় এবং দুটি ইউনিট অতিরিক্ত হিসেবে প্রস্তুত ছিল। ভোর ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ করতে সকাল ৭টা ৩৮ মিনিট পর্যন্ত সময় লাগে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৪৪৮টি ও স্থানীয়দের ১৬টি ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এর আগে, রাত ৮টার দিকে কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন