বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘পলিসি সামিট ২০২৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ৪:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬ সালের জন্য নিজেদের পলিসি সামিট ঘোষণা করেছে। এতে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে। নিচে এবারের ঘোষিত পয়েন্টগুলো তুলে ধরা হলো:
১. স্বাস্থ্য খাতে জিডিপির ৬–৮% বাজেট বরাদ্দ
স্বাস্থ্যখাতে অধিক বিনিয়োগ নিশ্চিত করার উদ্দেশ্যে সরকারের বাজেটে জিডিপির ৬ থেকে ৮ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা হবে।

২. স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু
একটি মাত্র কার্ডের মাধ্যমে এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও সামাজিক সেবা সুবিধা পাওয়া যাবে।

৩. শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফ
প্রথম তিন বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফ করা হবে।

৪. কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা
কৃষকদের জন্য সুদবিহীন ঋণের সুবিধা প্রদান করা হবে।

৫. গ্রাজুয়েটদের জন্য ঋণ সুবিধা ৫ লক্ষ গ্রাজুয়েটকে ২ বছর মেয়াদি মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হবে।

৬. মেধাভিত্তিক শিক্ষার্থীদের জন্য ঋণ
১ লক্ষ মেধাবী শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা ঋণ প্রদান করা হবে।

৭. বিশ্ববিদ্যালয়ে সুদমুক্ত লোনের সুবিধা
প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত লোনে সরকারি প্রেরণ।

৮. বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
ইডেন ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

৯. বয়সভিত্তিক স্বাস্থ্যসেবা
৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও ৫ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

১০. কলকারখানা পুনরায় চালু বন্ধ কলকারখানাগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে পুনরায় চালু করা হবে এবং ১০% মালিকানা শ্রমিকদের প্রদান করা হবে।

১১. বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা
৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।

১২. শিশুদের জন্য খাদ্য সরবরাহ
প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে।

১৩. ‘ফার্স্ট হান্ড্রেড ডেইজ প্রোগ্রাম’
প্রসূতি নারী ও মায়েদের জন্য বিনামূল্যে সেবা ও সহায়তা।

তরুণদের জন্য পরিকল্পনা:
১৪. নতুন মন্ত্রণালয় প্রতিষ্ঠা
দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য একটি নতুন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে।
১৫. তরুণদের স্কিল প্রশিক্ষণ
৫ বছরে ১০ মিলিয়ন তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশিক্ষণ দেওয়া হবে।
১৬. ‘ইয়ুথ টেক ল্যাব’ স্থাপন
প্রতিটি উপজেলায় গ্র্যাজুয়েটদের জন্য ‘ইয়ুথ টেক ল্যাব’ স্থাপন করা হবে।
১৭. ‘জেলা জব ইয়ুথ ব্যাংক’ গঠন
প্রতিটি জেলায় ‘জেলা জব ইয়ুথ ব্যাংক’ গঠন করে ৫ বছরে ৫ মিলিয়ন জব এক্সেস নিশ্চিত করা হবে।
১৮. উদ্যোক্তা তৈরি
নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ৫ লক্ষ উদ্যোক্তা তৈরি করা হবে।
১৯. ফ্রিল্যান্সার তৈরি
১.৫ মিলিয়ন ফ্রিল্যান্সার তৈরি করা হবে।
২০. উপযুক্ত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম
স্বল্পশিক্ষিত যুবকদের জন্য উপযোগী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হবে।
আইসিটি ও ভিশন ২০৪০:
২১. ‘ভিশন ২০৪০’ ঘোষণা
আইসিটি সেক্টর উন্নয়নের জন্য ‘ভিশন ২০৪০’ ঘোষণা করা হবে।
২২. আইসিটি সেক্টরে কর্মসংস্থান
২০৩০ সালের মধ্যে ২ মিলিয়ন আইসিটি জব সৃষ্টি ও প্লেসমেন্ট নিশ্চিত করা হবে।
২৩. ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন
ফ্রিল্যান্সার ও ডিজিটাল রপ্তানির জন্য ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন করা হবে।
২৪. আইসিটি রপ্তানি আয়
আইসিটি সেক্টর থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জন করা হবে।
২৫. আইসিটি খাতে ব্যয় সাশ্রয়
আইসিটি খাতে সরকারের ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় সাশ্রয় করা হবে।
২৬. অর্থনীতির রূপান্তর
শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য অর্জন করা হবে।
উল্লেখযোগ্য লক্ষ্য
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সামগ্রিক উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি আধুনিক, দক্ষ ও ভবিষ্যৎপ্রস্তুত জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ‘পলিসি সামিট ২০২৬’ এ উল্লেখিত পদক্ষেপগুলো এই লক্ষ্যকে সামনে রেখে গ্রহণ করা হয়েছে।

জামায়াতে ইসলামী তাদের ২০২৬ সালের পলিসি সামিটে দেশের বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে। সেসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে, বিশেষত তরুণদের জন্য কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন