আজ ২১ শে জানুয়ারি প্রতীক বরাদ্দের দিনে গোপালগঞ্জে বেশ উৎসব মুখর পরিবেশ দেখা যায়।
গোপালগঞ্জ ২ আসন ( সদর ও কাশিয়ানী আংশিক ) নির্বাচনের উৎসব মুখর আমেজে আজ প্রতীক বরাদ্দ দিয়েছেন গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব : আরিফ উজ জামান ।
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মন্জু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মন্জু হরিণ মার্কা নিয়ে নির্বাচনে লড়বেন।
হরিণ মার্কা পেয়ে স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মন্জু শহরের বিভিন্ন জায়গায় শোডাউন দিয়ে মানুষের কাছে দোয়া চেয়ে বেড়াচ্ছেন।

মাসুম হাসান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ । ৪:৫১ অপরাহ্ণ