ঝিনাইদহ-২ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার মিছিল

এইচ এম রাহুল , ঝিনাইদহ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ১০:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে একটি দাঁড়িপাল্লার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রাচত্তর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ঝিনাইদহ শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল ও সহকারী সেক্রেটারি তাজুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ সৎ ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রত্যাশা করছে। তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এবং আগামীর নির্বাচনে জনগণের সমর্থনের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।#

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন