ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে।
ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশে জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মু. সালাউদ্দিন আইয়ুবী এবং বিএনপির ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান
দুই প্রার্থীর সক্রিয় প্রচার-প্রচারণায় নির্বাচনী মাঠ এখন সরব।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত কাপাসিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৬৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৯৫১ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৬৮০ জন। নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় বেশি হওয়ায় ভোটের হিসাব-নিকাশে এ অংশটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ও প্রথমবারের ভোটার এ নির্বাচনে নির্ধারক ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্থানীয় পর্যায়ে কথা বলে জানা গেছে, তরুণ প্রজন্মের প্রত্যাশা এবার কেবল প্রতিশ্রুতিমূলক উন্নয়ন নয়; বরং তারা চায় একটি মাদকমুক্ত সমাজ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং রাজনৈতিক আধিপত্য ও সহিংসতার অবসান। শিক্ষিত বেকারত্ব, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোও তরুণ ভোটারদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুর-৪ আসনে প্রচলিত দলীয় ভোটব্যাংকের পাশাপাশি তরুণ ভোটারদের মনোভাবই এবার নির্বাচনের ফল নির্ধারণে বড় প্রভাব ফেলবে। তাই প্রার্থীরাও তাঁদের ইশতেহার ও বক্তব্যে উন্নয়নের পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা এবং সামাজিক ন্যায়বিচারের কথা তুলে ধরছেন।
তরুণ প্রজন্মের দাবি, তারা ৫ আগস্টের পরে একটা বিশেষ দলের যে ধরনের নৈরাজ্য, আধিপত্য ও সন্ত্রাসী কার্যক্রম দেখেছে তাতে তারা এবার নতুন ধারার রাজনীতিকে কাপাসিয়ায় বেছে নিবে।
তরুণদের সাথে কথা বললে তারা বলেন, এবার তরুণ ভোটাররা কোন আধিপত্যবাদকে জীয়ে রাখতে কোন ফ্যাসিবাদকে তারা নতুন করে ক্ষমতায় আসার সুযোগ দেবে না তারা পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্য জুলাই বিপ্লবে তারা প্রাণ দিয়েছে।
জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু. সালাউদ্দিন আইয়ুবী বলেন,তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব, মহান স্বাধীনতা কে ধারন করব এবং ৭১ কে পুঁজি করে স্বাধীনতা বিরোধী কোন ষড়যন্ত্র ও চক্রান্ত করে অন্যের দাসত্বে পরিণত হবো না আমরা স্বাধীন স্বাধীনভাবে পথ চলব এবং জুলাই বিপ্লবের চেতনা আমাদের পথ চলার অনুপ্রেরণা। আমরা ক্ষমতায় গিয়ে জুলাই চেতনার পরিপন্থী কোন কাজ করবনা। জামায়াত ক্ষমতায় গেলে যে কোন প্রকার দুর্ণীতি, দখলবাজী, চাঁদাবাজী প্রতিরোধ করা হবে। গণমানুষের আকাঙ্খার ন্যায় ভিত্তিক সমাজিক শাসন ব্যবস্থা কায়েম করাই হবে আমাদের লক্ষ্য।
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান বলেন,
“ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক। এই প্রতীক কাপাসিয়ার সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মা-বোনদের সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কাপাসিয়ার মানুষ সন্ত্রাসের রাজনীতিকে ভোট দেবে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিকে ভোট দেবে।
নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে, ততই প্রচার-প্রচারণা জোরদার হচ্ছে। সভা-সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শেষ পর্যন্ত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ভোটাররা কাকে বেছে নেন, তা নির্ধারণ করবে স্থানীয় চাহিদা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎমুখী প্রত্যাশা এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
তরুণদের আকাঙ্ক্ষা ও সুপরিকল্পিত কাপাসিয়া গড়তে এগিয়ে সালাউদ্দিন আইয়ুবী,
বাবার স্বপ্ন পূরণের বদ্ধপরিকর শাহ্ রিয়াজুল হান্নান

গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ১০:৩৩ অপরাহ্ণ